পরিবহন শ্রমিকদের সরকারি সহায়তা দেওয়ার দাবিতে মানববন্ধন

1

পরিবহন শ্রমিকদের সরকারি সহায়তা দেওয়ার দাবিতে মানববন্ধন ক‌রে‌ছে অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন ক‌রে।
ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, কেন্দ্রীয় নেতা জামিরুল ইসলাম ডালিম, শাহিন রেজা, দফতর সম্পাদক হুমায়ুন মুজিব, মহানগর সদস্যসহ ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা।
নেতারা বলেন, করোনাভাইরাসে লকডাউনের কারণে বাংলাদেশের পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘ ২ মাস পরও এই শ্রমিকদের সহায়তায় প্রশাসন এগিয়ে আসেনি। ফেডারেশনের পক্ষ থেকে অনাহারী পরিবহন শ্রমিকদের তালিকা করে জেলা প্রশাসক বরাবর পেশ করা হলেও প্রশাসন থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
শ্রমিকদের বাঁচাতে এবং আগামী দিনের অর্থনীতি সচল রাখার জন্য পরিবহন শ্রমিকদের গুরুত্বের কথা বিবেচনা করে তাদের পবিত্র ঈদ-উল-ফিতরের আগে খাদ্যসহ নগদ অর্থ সহায়তা দানের জোর দাবি জানান শ্রমিক নেতারা।