এর আগে ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী নমুনা সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক সাখাওয়াত কাওসার, অর্থ সম্পাদক আবু হেনা রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু, কল্যাণ সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য রুদ্র মিজানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ও নমুনা সংগ্রহকারী প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়ে ক্র্যাব সভাপতি আবুল খায়ের বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে ক্রাইম রিপোর্টাররা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে-ঘাটে কাজ করছেন। আমরা সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন প্রকার কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য অধিদফতর ক্র্যাবকে সার্বিকভাবে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় ক্র্যাব সদস্যদের সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা এবং নিয়মতান্ত্রিক জীবন যাপনের আহ্বান জানান সভাপতি আবুল খায়ের।