বাংলা ট্রিবিউন পাঠকের মন জয় করেছে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামদেশের অন্যতম প্রধান অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন পাঠকের মন জয় করে নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য দায়িত্ব নেওয়া মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনের সপ্তম বছরে পর্দাপণ উপলক্ষে শুভেচ্ছা জানান।

বুধবার (১৩ মে) বাংলা ট্রিবিউনকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘সত্য প্রকাশ করলে মানুষের মন জয় করা যায়, তার দুরন্ত দৃষ্টান্ত বাংলা ট্রিবিউন। জন্মদিনে আমি বাংলা ট্রিবিউন পরিবারকে স্বাগত জানাই।’

আতিকুল ইসলাম বলেন, বাংলা ট্রিবিউন অনলাইন গণমাধ্যমের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মিডিয়া। গত ছয়টি বছর সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে পাঠকের মন জয় করতে পেরেছে তারা। প্রতিষ্ঠানটি সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে আসছে। সত্য প্রকাশ করলে মানুষের মন জয় করা যায় তার দৃষ্টান্ত বাংলা ট্রিবিউন। আমি আশা করি বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশের এই দুরন্ত সাহস নিয়ে অনেক দূর এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন।

মেয়র বলেন, ‘বাংলা ট্রিবিউনের জন্মদিন আর ঢাকা উত্তর সিটির মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে আমার দায়িত্ব গ্রহণ একসঙ্গে হওয়ায় আমি গর্ববোধ করছি।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর তাকে বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।