সোমবার (১৮ মে) দুপুর সাড়ে বারোটায় নগর ভবনস্থ মেয়রের অফিস কক্ষ থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলরের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
এসময় ঈদ শুভেচ্ছা হিসেবে ওয়ার্ডের হতদরিদ্র ৮ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। উদ্বোধনকালে মেয়র ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সঙ্গে কথা বলেন।
ভিডিও কনফারেন্সে মেয়র শেখ ফজলে নূর তাপস এলাকাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস, মাস্ক পরে সচেতন থাকবেন।