করোনাভাইরাসের মধ্যে সামাজিক দূরত্ব মেনে জুমার নামাজ আদায়ের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। শুক্রবার (১২ জুন) রাজধানীর বিভিন্ন মসজিদ ঘুরে এমন দৃশ্যই দেখা যায়। নামাজের কাতারের এক পাশে সামাজিক দূরত্ব মেনে মুসল্লিদের দাঁড়াতে দেখা গেলেও অপর পাশে তা মানার কোনও বালাই ছিল না। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের জামাতে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অনেককেই মাস্ক ব্যবহার না করে নামাজে অংশ নিতে দেখা গেছে। মুসল্লিদের অনেকের মধ্যেই ছিল না সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আগ্রহ।