কামরাঙ্গীরচরে রনি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে



প্রতীকী আগুনকামরাঙ্গীরচরে রনি মার্কেটের ছয়তলা ভবনের বেজমেন্টে লাগা আগুন রাত ১টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১২ জুন) রাতে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।



কামরুল ইসলাম বলেন, ‘রনি মার্কেটের ওই ভবনে আগুনের সংবাদ পাই ১০টা ৪৫ মিনিটে। আমাদের ছয়টি ইউনিট পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।’