মৃত ইমন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দিননাথ পুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভবন থেকে পড়ার পর গুরুতর অবস্থায় সহকর্মীরা ইমনকে উদ্ধার করে বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।
সহকর্মী ও স্থানীয়দের বরাদ দিয়ে তিনি আরও জানান, নিমার্ণাধীন ভবনের পাচতলার নিচ থেকে রশি বেঁধে রড উপরে ওঠাচ্ছিলেন তারা। এ সময় পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে উপর থেকে নিচে পড়ে যান ইমন। এ ঘটনায় আহত আনিস ও ফয়সাল সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।