পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় এখনও জানা যায়নি।
সবুজবাগ থানার উপপরিদর্শক এসআই রবিন্দ্র নাথ সরকার বলেন, বাড়ির মালিক দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। আমরা আন্ডারগ্রাউন্ডে জমে থাকা থাকা পানির মধ্য থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। তার মাথাসহ মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। পরনে ছিল কালো রঙের গ্যাবার্ডিন প্যান্ট। তবে শরীরের ওপরের অংশে কোনও কাপড় ছিল না।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এসআই রবীন্দ্রনাথ বলেন, বডির অবস্থা দেখে মনে হচ্ছে চার পাঁচদিন আগের ঘটনা। মৃতদেহটি পচে ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন বোঝা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা ও ঘটনার তদন্ত চলছে।