বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ছোট বড় শহরের অনেক নদী-নালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এই সময় জানানো হয়, দেশে করোনা পরিস্থিতির কারণে এতদিন মোবাইল কোর্টের অভিযান বন্ধ ছিল। কিন্তু এখন থেকে এই অভিযান নিয়মিত চলবে।