মহাখালীতে ট্রেনের ধাক্কায় লেগুনা চালকের মৃত্যু

Accident(car-Train)

রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জসিম উদ্দিন (৩০) নামে এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের স্ত্রী মুক্তা বেগম জানান, তার স্বামী জসিম উদ্দিন লেগুনা চালক ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সে লেগুনা থামিয়ে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

 

/এআরআর/এসটি/