রবিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। একইসঙ্গে ছাটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনঃবহাল ও স্থায়ীকরণের দাবিও জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ‘উপযুক্ত কারণ ছাড়াই রেলওয়ের পাকশী বিভাগের টিএলআর ট্রাফিক গেইট কিপার ছাঁটাইয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কর্তৃপক্ষের এমন হটকারিতায় দীর্ঘ ৬-৭ বছর থেকে কর্মরত ট্রাফিক বিভাগের ৮১ জন গেইট কিপার টিএলআর/অস্থায়ী শ্রমিকদের চাকরির মেয়াদ বৃদ্ধি না করে ৬ মাসের বেতন বকেয়া রেখেই ছাঁটাই করেন। যার ফলে তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে।’
তার দাবি, অনতিবিলম্বে অসহায় ও দরিদ্র ট্রাফিক গেইট কিপার টিএলআর/অস্থায়ী শ্রমিকদের ৬ মাসের বকেয়া বেতন পরিশোধসহ চাকরিতে পুনর্বহাল ও সরকারি নির্দেশ অনুযায়ী স্থায়ীকরণ করা হোক। আমরা মাননীয় রেলমন্ত্রী ও রেলওয়ের মহাপরিচালক মহোদয়ের কাছে মানবিক দাবী জানাচ্ছি, তারা যেন আমাদের অসহায় ট্রাফিক গেইট কিপার টিএলআর/অস্থায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, বাংলাদেশ রেলওয়ে টিএলআর/অস্থায়ী শ্রমিক (ট্রাফিক) অধিকার আদায় ফোরাম’র রাইসুল ইসলাম, আবু সোহেল, আসাদুল জামান প্রমুখ।