অভিযোগে জানা যায়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কাউন্সিলর প্রার্থী আব্দুল আজিজ প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন। একই সঙ্গে ওই প্রার্থীর মনোনয়নপত্রে সমর্থনকারী আবুল কালাম আজাদ তার ফেসবুক আইডি থেকে বাহার উদ্দিনকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য ও বিভিন্ন মিথ্যা কাহিনী প্রচার করেছে।
তবে কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন, আলোকচিত্রটি লাকসামে বন্যাকালীন সময়ে টাকা বিতরণের। এটা ভোটের টাকা বিতরণের আলোকচিত্র নয়।
/এআর/টিএন/
আপ-এআর