সুজনের আয়োজনে মেয়রপ্রার্থীরা

Narsingdi sujan pic 01) 21.12.15নরসিংদীতে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে উপস্থিত হন মাধবদী পৌরসভার দুই মেয়র প্রার্থী। সোমবার (২১ ডিসেম্বর) বিকালে মাধবদী এসপি ইনস্টিটিউশন মাঠে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
এতে উপস্থিত ছিলেন  প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী ইলিয়াছ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক। এই দুই শিল্পপতি প্রার্থী নির্বাচনি আচরণবিধি মেনে চলা, নির্বাচিত হলে পৌরসভাকে দুর্নীতিমুক্ত করা ও একটি কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
সুজনের নরসিংদী জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক  হলধর দাস, সহ-সভাপতি নিবারণ রায় ও এসপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সজল কুমার সরকার।
মাধবদী পৌরসভার অপর দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী স্বদন্ত্র আব্দুল বাতেন ও ইসলামি আন্দোলনের হারুন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
/এইচকে/
/আপ: আরএ/