মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। ৯ মাস ধরে বন্ধ রাখার পর গত ১৪ ডিসেম্বর ওমরা ভিসা খুলে দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় সৌদি সরকার। এরপর আজ মঙ্গলবার ধর্মমন্ত্রী এ ব্যাপারে সরকারের অবস্থান জানালেন।
মন্ত্রী জানান, মানবপাচারে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১০৪টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা যেন আর কার্যক্রম চালাতে না পারে সেজন্য এরইমধ্যে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। ভবিষ্যতেও যাদের বিরুদ্ধে এ ধরনের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে ওমরা হজ করতে গিয়ে ১১ হাজার ৪৮৫ জন আর দেশে ফিরে আসেননি। এ বিষয়ে সৌদি সরকার বাংলাদেশের কাছে অভিযোগ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় বিব্রবতকর পরিস্থিতির মধ্যে পড়ে।
/জেইউ/এসএম/এফএস/