রবিবার (১৬ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে এ রিট দায়ের করেন।
রিট আবেদনে শিপ্রাকে নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট করায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তদন্তেরও নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আরজি জানানো হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান পরিচালক, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে আজ রবিবার (১৬ আগস্ট) দেশের একটি ইংরেজি জাতীয় পত্রিকায় ‘সাইবার বুলিং নাউ অ্যাডস টু হার ট্রমা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদটি সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।