আরও ৭০টি স্থাপনায় মিললো এডিসের লার্ভা

ডিএনসিসি’র মশক নিয়ন্ত্রণ অভিযানএডিস মশা নিয়ন্ত্রণে তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৭ আগস্ট) অভিযানের সপ্তম দিনে ১৩ হাজার ৫০৯টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৭০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া আট হাজার ১৭৪টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

এসময় ২০টি মামলায় এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।ডিএনসিসি’র মশক নিয়ন্ত্রণ অভিযান

৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে আজ পর্যন্ত ৯১ হাজার ৮৭১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরবদর্শন করে ৪৯৩টিতে এডিসের লার্ভা এবং ৫৪ হাজার ২৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ছয় লাখ ৭৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।