R-1করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে এক্স মেডিক্যাল ক্যাডেট অ্যাসোসিয়েশন (এমকা) কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে পাঁচটি হাই ফ্লো নেজাল ক্যাননুলা দিয়েছে। প্রায় ১৭ লাখ টাকা মূল্যের এই চিকিৎসা সরঞ্জাম বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালটির জরুরি সেবা দানের সক্ষমতা বাাড়াবে। কারণ যেসব রোগীকে নিবিড়ি পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার সুযোগ নেই, তবে অবস্থা গুরতর, তাদেরকে চিকিৎসা দেওয়া যাবে।
রবিবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, হাই ফ্লো নেজাল ক্যাননুলা হস্তান্তর অনুষ্ঠানে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ডেন্ট মেজর জেনারেল এ কে এম মুসা খান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, এক্স মেডিক্যাল ক্যাডেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মাহবুব আলম ও জেনারেল সেক্রেটারি ডা. আরমান জাহিদ উপস্থিত ছিলেন।