সোমবার (২৪ আগস্ট) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর চকবাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামুনের হেয়ার ওয়েল কারখানাকে এ জরিমানা করা হয়। বিএসটিআই’র সম্পাদক মঈনুদ্দীন মিয়া জানান, ওই কারখানায় উৎপাদিত নকল তেলগুলোর মধ্যে রয়েছে- প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলীফুল তেল, ডাবর আমলা, কুমারিকা ও কিউট।
এ সময় কারখানা থেকে এক কোটি টাকা মূল্যের প্রায় ২৫ হাজার বোতল নকল প্রসাধনী জব্দ করা হয়। এর আগে মালিকের বংশালে অবস্থিত কারখানাকে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছিল।