২৯ হাসপাতালে মশা মেরেছে ডিএনসিসি

98892284

কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্সসহ চিকিৎসা সেবার সঙ্গে নিয়োজিত ব্যক্তিদের ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রোধ করতে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি। দ্বিতীয় ধাপের এই অভিযানের চতুর্থ দিন মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ২৯টি হাসপাতালে মশা মারা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত নার্সারিগুলোতে মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সন্ধ্যায় ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

117753077_3798771883473045_7976991714320202391_n

হাসপাতালগুলো মধ্যে রয়েছে- অঞ্চল-১ (উত্তরা) এর অধীন আরএমসি হাসপাতাল এবং হাই কেয়ার হাসপাতাল। অঞ্চল-২ (মিরপুর) এর অধীন আকলিমা ম্যাটারনিটি ক্লিনিক, ব্র্যাক ম্যাটারনিটি, আনোয়ারা নার্সিং হোম, আলোক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, সুরক্ষা জেনারেল হাসপাতাল এবং ব্র্যাক মানসি। অঞ্চল-৩ (মহাখালী) এর অধীন ফরায়েজী হাসপাতাল, আল-রাজী হাসপাতাল, মা ও শিশু ক্লিনিক রামপুরা, বেটার লাইফ হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল এবং ইউনিভার্সেল হাসপাতাল। অঞ্চল-৪ (মিরপুর) এর অধীন মহিলা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, গ্যালাক্সি হাসপাতাল এবং হাইটেক হাসপাতাল।

অঞ্চল-৫ (কারওয়ান বাজার) এর অধীন শিশু হাসপাতাল, শেরে বাংলা নগর, জাতীয় অর্থপেডিক ও ট্রমাটোলজি ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এইটাম হাসপাতাল আদাবর, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার, আল-মানার হাসপাতাল এবং ঢাকা শিশু ও নবজাতক হাসপাতাল লালমাটিয়া। অঞ্চল-৬ (উত্তরা) এর অধীন ইবনে সিনা ডায়গনস্টিক সেন্টার উত্তরা-১৩, ল্যাব এইড ডায়গনস্টিক সেন্টার উত্তরা সেক্টর-১৩ এবং ল্যাব ওয়ান ডায়গনস্টিক সেন্টার উত্তরা সেক্টর-১৪ এবং অঞ্চল-৮ এর অধীন উত্তরখান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

95610682

এনিয়ে দ্বিতীয় ধাপের কার্যক্রমের এই চার দিনে ১২৪টি হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হচ্ছে বলেও জানিয়েছে ডিএনসিসি।