১২০ মামলায় দেড় লাখ টাকা জরিমানা, ৬ দালালের কারাদণ্ড

বিআরটিএ

রাজধানী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ১১টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নগরীর মতিঝিল, শেরে বাংলা নগর, ঢাকা-আরিচা হাইওয়ে, ফার্মগেট, বিআরটিএর মেট্রো সার্কেল-১, কুড়িল, মেট্রো সার্কেল-৩, লালবাগ, বনানী এবং চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট, আতাউরা ডিপো ও কাস্টমস মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১২০টি মামলায় ১ লাখ ৬২ হাজার 8০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৬ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০টি যানবাহনের কাগজপত্র জব্দ করা হয়।

বিআরটিএ’র উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শেরে বাংলা নগর এলাকায় অভিযান করেন। এতে ৮টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় ও একটি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম সামিরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঢাকা-আরিচা হাইওয়ে এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও অন্যান্য আইনে ৭টি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও পাশাপাশি ৩টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মেট্রো সার্কেল-১ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৯টি মামলায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৬ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কুড়িল ও মেট্রো সার্কেল-৩ এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের নেতৃত্বে পরিচালিত আদালত আদালত বনানী এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ১৬ হাজার ঢাকা জরিমানা আদায় করে। এছাড়া ৪টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

নির্বাহী মাজিস্ট্রেট নূরে জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৭টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত চটগ্রাম মহানগরীর আতাউরা ডিপো এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর কাস্টমস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২৪টি মামলায় ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি ২টি মোটরযানের কাগজ জব্দ করা হয়।