তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বলেন, এনজিওর লোকাল অফিসের ভেতর থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীর মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে, স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তেজগাঁও থানার ডিউটি অফিসার শরিফুল ইসলাম জানান, নিহত আসমত আলীর বাড়ি নরসিংদীতে। তারা এনজিওর পাশেই এক বাসায় বসবাস করতেন। আসমত মাছ ব্যবসায়ী ও আশা এনজিওতে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।