বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মাদার তেরেসার সংস্থাকে উপহার দিলো ম্যানিলা দূতাবাস

১২৩৪বঙ্গবন্ধুর নাম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সব মিশন বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ফিলিপাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মাদার তেরেসা প্রতিষ্ঠিত সংস্থা ‘মিশনারিজ অব দ্য চ্যারিটিজে’ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পড়াশোনার সামগ্রী দান করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দূতাবাসে এসে সংস্থার সিস্টার মাদার ক্রিস্টাবেলা এই উপহার গ্রহণ করেন, যার মধ্যে ছিল স্কুলব্যাগ, পানির বোতল ও অন্যান্য স্কুলসামগ্রী। সব উপহারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো দেওয়া আছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন করেছি ও করছি এবং এই উপহার তারই অংশ।’

তিনি বলেন, ‘আমরা চাই বঙ্গবন্ধুর নাম সব জায়গায় ছড়িয়ে পড়ুক।’ যারা এই উপহার গ্রহণ করবে তাদের আত্মীয়রাও বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে পারবে বলে তিনি জানান।

এদিকে দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা যুদ্ধের সময়ে মিশনারিজ অব দ্য চ্যারিটিজ বাংলাদেশের দুদর্শাগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য এগিয়ে এসেছিল। সেটিকে স্মরণ করে রাষ্ট্রদূত সিয়াম আশা প্রকাশ করেন, এই উপহার অসহায় শিশুদের কাজে আসবে।

সিস্টার মা ক্রিস্টাবেলা বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, ‘শিশুরা এই উপহারের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে এবং তার সংগ্রামী জীবন থেকে নিজেদের উদ্বুদ্ধ করতে পারবে।