ধলেশ্বরীতে ভাসমান লাশটি সাংবাদিক সজীবের?



মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি ভাসমান লাশের সন্ধান পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেটি নিখোঁজ সাংবাদিক আওরঙ্গজেব সজীবর। তবে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার বুধবার বিকেল সোয়া চারটার দিকে বাংলা ট্রিবিউনকে জানান, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পেয়েছেন, নদীতে একটি লাশ ভাসছে। তবে, লাশটি নদী থেকে এখনও তোলা হয়নি। নৌ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
প্রসঙ্গত, গত রবিবার এমভি তাকওয়া নামে একটি লঞ্চ থেকে সজীব লাফিয়ে নদীতে পড়ে যান বলে খবর প্রচারিত হয়। এ সময় ওই লঞ্চের কেরানী মুন্সীগঞ্জ নৌ-পুলিশের কাছে সজীবের মানিব্যাগ, চাবি ও মোবাইল ফোনটি জমা দেন। এই ঘটনার পরদিন তার স্ত্রী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
/এআরআর/ জেইউ/এমএনএইচ/