বৃহস্পতিবার বেলা ১০টার দিকে লাকসামের গাজীমুড়ায় এ ঘটনা ঘটে।
কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম জানান, বৃহস্পতিবার লাকসাম উপজেলার সাবেক চেয়ারম্যান মজির আহমেদসহ বিএনপির নেতাকর্মীরা লাকসামের মোহাম্মদপুরে গণসংযোগ করে গাজীমুড়া এলাকায় আসলে উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব খান ও স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় তার পিএস আমানউল্লাহ, গাড়িচালক খোরশেদসহ পাঁচজন আহত হন।
তবে হামলার বিষয়ে জানার জন্য ফোন করে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
/এফএস/ এএইচ/