শনিবার (৩ অক্টোবর) দ্যা হাঙ্গার প্রজেক্ট আয়োজিত আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে এক অনলাইন গোলটেবিল বৈঠকের বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বাংলাদেশে এখন যত সমস্যা আছে তার সবগুলোই অহিংসা নীতি দিয়ে সমাধান করা না গেলেও অর্ধেকের বেশি সমস্যা সমাধান করা সম্ভব। সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে বাংলাদেশকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধময় দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। রাজনৈতিক দলগুলো যেন মানুষের অধিকার রক্ষা, বৈষম্য দূরীকরণ, দুর্নীতি প্রভৃতি বিষয় নিয়ে সম্মিলিতভাবে কাজ করে সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
তারা আরও বলেন, এই উপমহাদেশে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার তিনটি ধারা ছিল। একটি হচ্ছে গৌতম বুদ্ধের চিন্তায় অনুপ্রাণিত হয়ে সম্রাট অশোকার ধারা, দ্বিতীয় ধারাটি হচ্ছে বাংলার বাউল ধারা, আর আরেকটি ধারা হচ্ছে মহাত্মা গান্ধীর ধারা। গান্ধী বলেছেন, উপায় এবং উপেয় এক হতে হবে। অর্থাৎ আমার উদ্দেশ্য যদি অহিংস হয় তাহলে সেই উদ্দেশ্য অর্জন করার উপায়ও অহিংস হতে হবে। এটি অনেক জটিল একটি বিষয়। এত সহজে এটি সমাধান হওয়ার নয়। এজন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে।
আলোচনায় অংশগ্রহণ করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, রাষ্ট্রদূত ফারুক সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, সঞ্জীব দ্রং, হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার প্রমুখ। আলোচনায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জনাব সৈকত আইচ।