উচ্ছেদ করা হলো ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির অবৈধ দখল

1উচ্ছেদ করা হয়েছে বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির অবৈধ দখল। রবিবার (৪ অক্টোবর) ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইরফান উদ্দিন আহমদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত দুপুরে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের ২য় তলায় বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতি কর্তৃক অবৈধভাবে দখলকৃত কক্ষসহ কাউন্সিলর কার্যালয় সংলগ্ন চারটি অবৈধ দোকানও দখলমুক্ত করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি কক্ষ দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির নামে অবৈধভাবে দখলে করে রাখা হয়েছে। আজ সেই কক্ষের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দখলমুক্ত করেছি।
ইরফান উদ্দিন আহমেদ আরও বলেন, এছাড়াও নিচতলায় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন অবৈধভাবে দখল করে রাখা চারটি দোকানও দখলমুক্ত করে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়।দখলদাররা দীর্ঘদিন ধরে করপোরেশনের এসব সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখলেও করপোরেশনের প্রাপ্য ভাড়া প্রদান করছিল না।