আজও শাহবাগে বিক্ষোভ

শাহবাগে ধর্ষণবিরোধী বিক্ষোভনোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ সব ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগে বিক্ষোভ চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)  গণজমায়েত ও লাগাতার  অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ একাধিক প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।  

অবস্থান কর্মসূচি থেকে তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। একইসঙ্গে সারাদেশে ধর্ষণ প্রতিরোধে ‘ব্যর্থ’ হওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি জানিয়ে আসছেন। ধর্ষণবিরোধী কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদও জানান তারা।শাহবাগে ধর্ষণবিরোধী বিক্ষোভ

এদিকে, ধর্ষণের বিরুদ্ধে শুক্রবার (৯ অক্টোবর) মহাসমাবেশের ডাক দিয়েছেন বামপন্থী ছাত্রসংগঠনের নেতারা। রাজধানীর শাহবাগে বিকাল থেকে ওই সমাবেশ শুরু হবে বলে জানা গেছে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন সংগঠন ছাত্র অধিকার পরিষদও এদিন বিকাল ৪টায় ধর্ষণবিরোধী সমাবেশের ডাক দিয়েছে। শাহবাগে ধর্ষণবিরোধী বিক্ষোভ

শাহবাগে ধর্ষণের বিরুদ্ধে 'মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চ' নামের একটি সংগঠনও মানববন্ধন করে। মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য ফাতেমাতুজ্জামান জোহুরা বলেন, 'মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন। তারা ধর্ষণের বিরুদ্ধে এ বয়সে এসেও রাস্তায় দাঁড়িয়েছেন। এজন্য আমরা তাদের স্যালুট জানাই।'