এতে বলা হয়, আজ ১০ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য: মানসিক স্বাস্থ্যে অধিক বিনিয়োগ, অধিকতর সেবার সুযোগ।’ শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও যে সমান গুরুত্বপূর্ণ এবং অভিবাসীদের মানসিক স্বাস্থ্যসেবা যে আলাদা গুরুত্বের দাবি রাখে, সে বিষয়ে জনসচেতনা তৈরিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও অব্যাহত আছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, এরই অংশ হিসেবে দেশের অভিবাসনপ্রবণ ১২টি জেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ১৫ জন প্রশিক্ষিত মনোসামাজিক কাউন্সেলর কর্তৃক মানসিক স্বাস্থ্যসেবা-বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পেইনে কাউন্সেলরা বিদেশফেরত অভিবাসীসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেছেন। পাশাপাশি কারও যদি ব্যক্তিগত কাউন্সেলিংয়ের দরকার হয় তাহলে তাকে বিনামূলে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা-বিষয়ক বিভিন্ন স্লোগানসম্বলিত পোস্টার-প্ল্যাকার্ডের মাধ্যমেও সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
বিদেশফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘গত তিন বছরে আমরা অন্তত দুই হাজার মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা দিয়েছি। আর করোনার এ দুঃসময়ের মধ্যেই অন্তত তিন হাজার বিদেশফেরত অভিবাসী আমাদের টেলি-কাউন্সেলিং সেবা পেয়েছেন। এই কাজটি করতে গিয়ে আমরা দেখেছি যে, একজন বিদেশফেরত অভিবাসীর জন্য মানসিক স্বাস্থ্যসেবা কতোটা জরুরি। আশা করছি, আমাদের বিভিন্ন দূতাবাসসহ প্রবাসীদের সেবার সঙ্গে জড়িত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে নজর দেওয়া হবে।’