হানিফ বলেন, বিএনপি যেসব চিহ্নিত সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে, নির্বাচন কমিশন (ইসি) তাদের গ্রেফতার করার ব্যবস্থা করলে নির্বাচনের পরিবেশ ভালো হবে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরং এটি অসমতল ফিল্ডে পরিণত হয়েছে।
হানিফ আরও বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নীল নকশা করছে। এ কারণে তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কিত কথা বলছে। এর মাধ্যমে তারা নির্বাচনের পরিবেশ নষ্টের চেষ্টা করছে।
/পিএইচসি/এসএম/ এমএনএইচ