নিহত লাল মিয়া হাজারীবাগের দক্ষিণ বসিলা এলাকার স্থায়ী বাসিন্দা।
নিহতের ছোট ভাই জানান, লাল মিয়া তার কিছু সম্পদ স্ত্রী আরজুদার (৪০) নামে লিখে দিয়েছেন। বাকি সম্পত্তি জোর করে স্ত্রী-ছেলেরা লিখে নিতে চাচ্ছিল। এতে অস্বীকৃতি জানালে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ও দ্বন্দ্বের সৃষ্টি হয়ে সম্পর্কের অবনতি হয়। সাত মাস যাবৎ মা-ছেলেরা বাবাকে আলাদা করে রাখে। পাশাপাশি বাবার অন্যান্য সম্পত্তির ভাড়াও তারা নিয়ে যায়। এতে আপত্তি জানালে, তাদের ঝগড়াঝাটি হয়।
তিনি বলেন, ‘এইসব নিয়ে বিরোধের জের ধরে আজ মঙ্গলবার দুপুরে মায়ের সামনেই তিন ছেলে জয়, সায়েদুল ও মিলন বাবাকে আঘাত করে। এক ছেলে প্রথমে গলায় গামছা পেঁচিয়ে ধরে, অপর দুই ছেলে বুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাদের চেঁচামেচি শুনে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।