বুধবার (১৪ অক্টোবর) দিনভর ঢাকা জেলার সাভার, রূপনগর, মুরগীটোলা, ভাটারা, ধানমন্ডি, সবুজবাগ, কল্যাণপুর, খামার বাড়ি এবং চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ মোড়, বহদ্দারহাট ও কাস্টমস মোড় এলাকায় এসব আদালত পরিচালিত হয়।
মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে জানান, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফেরদৌস ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সাভার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি মামলায় পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের আদালত রূপনগর ও মুরগীটোলা এলাকায় অভিযান পরিচালনা করে চারটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া তিনটি মোটরযান ডাম্পিং ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় একজন চালককে কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলামের আদালত ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া একটি মোটরযানের কাগজপত্র জব্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে চারটি মামলায় এক হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর আদালত সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সাতটি মামলায় তিন হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সারাহ সাদিয়া তাজনীনের ভ্রাম্যমাণ আদালত কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছয়টি মামলায় ৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদার করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের ভ্রাম্যমাণ আদালত খামার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সাতটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং চারটি মোটরযানের কাগজপত্র জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের আদালত চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর কাস্টমস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৮টি মামলায় ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া দুটি মোটরযানের কাগজপত্র জব্দ করেন।