এখানে ৩১তম থেকে ৩৭তম বিসিএসের মোট ১৫টি ক্যাডারের ২৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করে রেক্টর পদক অর্জন করেন বিসিএস কর ক্যাডারের ৩৬তম ব্যাচের সহকারী কর কমিশনার মিজ্ নুসরাত ফারজানা ওহী।
বিপিএটিসিতে ৩৬তম বিসিএস কর ক্যাডারের মিজ্ মুনিয়া সিরাত ৯ম, মিজ্ তানজিনা সাথী ১১তম ও মিজ্ অর্পা বনিক ১৬তম স্থান অধিকার করেন।
এছাড়া প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পান বিসিএস কর ক্যাডারের ৩৬তম ব্যাচের সহকারী কর কমিশনার মিজ্ মুনিয়া সিরাত।
এদিকে বিয়াম ফাউন্ডেশন ঢাকাতে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রথম স্থান অধিকার করে ডিজি অ্যাওয়ার্ড অর্জন করেন ৩৬তম ব্যাচের সহকারী কর কমিশনার মিজ্ সোহানা আফরোজ সাঈদ। বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েসন এসব কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে।