দিবাগত রাত ১২টার দিকে এই পুলিশ সদস্যকে গেন্ডারিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে র্যাব। গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার এসআই রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিবার রাতে র্যাব-১০ এর পক্ষ থেকে এএসআই আজিজকে আমাদের থানায় হস্তান্তর করেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এসআই মিজানুর রহমান মামলাটি তদন্ত করছেন।