সোমবার (৯ নভেম্বর) বিকালে র্যাব-৪ অধিনায়ক মোজাম্মেল হক এই তথ্য জানান।
তিনি বলেন, ‘৮ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় একটি জুয়ার আসর থেকে একটি টিভি মনিটর, জুয়া খেলায় ব্যবহৃত প্লেয়িং কার্ড, টালি খাতা, ৯টি মোবাইল ফোন এবং জুয়ার নগদ ১৯ হাজার ২২০ টাকাসহ ৯ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মো. হেলাল (৩৯), মো. হাফিজুর রহমান (৩৫), মো. রুবেল মিয়া (২০), মো. হিরা (২৮), আবুল কালাম ওরফে আজাদ (৩৫), মো. পারভেজ (২৮), মো. বাহারুল (৩০), রনি মিয়া (৩২) ও মো. আজিজ ওরফে সবুজ (২৬)।