এসময় কর্মকর্তাদের কারও কারও হাতে ‘এবারের সংগ্রাম মর্যাদা আদায়ের সংগ্রাম’ লেখা প্লেকার্ডও দেখা গেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপিও দিয়েছেন তারা। তবে অর্থমন্ত্রী ব্যাংকারদের আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে অষ্টম বেতন কাঠামোতে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করেছেন। এর আগে দাবি আদায়ে সোমবার তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
বুধবারের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অফিসার্স কাউন্সিলের কর্মকর্তারা তিনটি দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। রবিবার থেকে এই মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি স্বতস্ফূর্তভাবে পালন করা হচ্ছে। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতীকী কলম বিরতি কর্মসূচি পালন করবে কর্মকর্তারা।
গত ১৫ ডিসেম্বর সরকার নতুন বেতন কাঠামোর গেজেট জারির পর ২২ ডিসেম্বর মঙ্গলবার কাঠামোতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ‘অবনমন’ করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে কাউন্সিল। কাউন্সিলের অভিযোগ, সরকার ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করার সময় সহকারী পরিচালকদের আগের বেতন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান অর্থাৎ ৮ম গ্রেডে থাকলেও নতুন বেতন কাঠামোতে একধাপ পিছিয়ে নবম গ্রেডে দেওয়া হয়েছে। অবশ্য নতুন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অষ্টম গ্রেডে রাখা হয়েছে।
/জিএম/এফএ/