নমুনা সংগ্রহে বাধা: বম্বে সুইটসের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা

1সরেজমিন তদন্ত ও নমুনা সংগ্রহে বাধা দেওয়ায় বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রসিকিউটিং অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান। রবিবার (১৩ ডিসেম্বর) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে নালিশি মামলাটি দায়ের করেন তিনি।
মামলায় তিনি বলেন, গত ২৯ নভেম্বর বেলা সোয়া ১২টার দিকে বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শন করতে গেলে অনেক সময় অপেক্ষা করার পর কোম্পানির প্রোডাকশন ম্যানেজার জাহিদ হোসেনসহ তৃতীয় তলায় পরিদর্শনের জন্য প্রবেশ করি। প্রবেশ করার পর পরই দেখা যায় গাদাগাদি করে ৯৫ শতাংশ কর্মকর্তা ও কর্মচারী মুখে মাস্ক ছাড়া কাজ করছেন। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী তার সচিত্র ছবি ও ভিডিও রেকর্ড করার জন্য মোবাইল বের করলে প্রোডাকশন ম্যানেজার মো. জাহিদা হোসেন বাধা দেন। তিনি বলেন, এতে করাখানা কর্তৃপক্ষের নিষেধ আছে। তাদের এমন বাধার করণে পূর্নাঙ্গরূপে পরিদর্শন, সার্বিক তদন্ত এবং নমুনা সংগ্রহ করতে পারেনি। পরিদর্শনে বাধা প্রধান করায় সেখান থেকে চলে আসতে বাধ্য হই।
বিষয়গুলো উল্লেখ করে তিনি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি দায়ের করেন।