মৌলবাদী শক্তি সুযোগ পেলেই সাপের মতো দংশন করার চেষ্টা করছে: তাপস

 

শহীদ বুদ্ধিজীবী দিবসে মেয়র ফজলে নূর তাপসের শ্রদ্ধাবাংলাদেশ থেকে সাম্প্রদায়িক  শক্তি, মৌলবাদী শক্তি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করি, মৌলবাদী প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি এই বাংলার মাটিতে এখনও বিরাজমান। যখনই তারা সুযোগ পাচ্ছে, তখনই সাপের মতো দংশন করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার চেষ্টা করছে। সুতরাং, যতদিন না এই সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা না যায়, ততদিন আমাদের আরও সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে।’

সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রভাতে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।ডিএসডিসি মেয়র ফজলে নূর তাপসের শ্রদ্ধা

মেয়র তাপস আরও বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীসহ যে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাঁদের সেই আত্মত্যাগের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের এই বাংলাদেশ আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিনির্মানের এক উজ্জ্বল উদাহরণের বাংলাদেশ। শহীদ বুদ্ধিজীবীগণ বেহেস্ত থেকে, জান্নাতবাসী হয়ে তাঁদের আত্মত্যাগের বিনিময়ে এগিয়ে যাওয়া এই বাংলাদেশ নিশ্চয় দেখতে পাচ্ছেন।’শহীদ বুদ্ধিজীবী দিবসে ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপসের শ্রদ্ধা

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলীসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যারিস্টার এ কে এম রবিউল হাসান সুমন, ব্যারিস্টার মো. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবদুর রাজ্জাকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।