রাশেদের জামিন বাতিল চেয়ে করা দুদকের আবেদনের শুনানি নিয়ে রবিবার (২০ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। পরে তিনি রুল জারির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ২১ জুলাই ৪০ কোটি ৭৯ লাখ ও ২৭ জুলাই এক কোটি টাকা অর্থপাচারের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন।
পরে গত ১৯ অক্টোবর ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) অর্থপাচারের দুই মামলায় বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতীকে জামিন দেন আদালত। ঢাকার মহানগর আদালতের জজ কেএম ইমরুল কায়েশের আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এরপর দুদক রাশেদের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানান।