আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালিতে বিমান বাহিনীর সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। করোনাভাইরাসের বিস্তার রোধ ও এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণেরও পরামর্শ দেন তিনি।
শেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন। বিমান বাহিনীর ১১০ জন সদস্য কন্টিনজেন্ট কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মালিতে গমন করবেন। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।