ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী প্রায় ৩৩ বছরের সফল কর্মজীবন শেষে বৃহস্পতিবার সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এদিন ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান এসময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।