দুর্নীতির মামলায় পুলিশের ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত ।
বুধবার (৬ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ দিন ধার্য করেন।
বুধবার সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু আদালতে সাক্ষী না আসায় বিচারক পরবর্তী দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বেন্স সহাকারী বেল্লাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
মামলায় এ পর্যন্ত ১৭ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
গত বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা।
প্রসঙ্গত, ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান সাময়িক বরখাস্ত হন।