নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফাদার যোসেফ এস পিশোতোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) শোক বার্তায় শেখ হাসিনা বলেন, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ফাদার পিশোতো জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।