খসড়া তালিকায় নতুন অন্তর্ভুক্ত ভোটারের মধ্যে পুরুষ ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন এবং মহিলা ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ-নারী ভোটারের অনুপাত হচ্ছে ৫৩ : ৪৭।
এছাড়া, হালনাগাদে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ছিল ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন এবং মহিলা ২ লাখ ৫০ হাজার ৭২জন।
শনিবার সারা দেশের সব জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়েএক যোগে নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কমিশনরে সচিব মো. সিরাজুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
এর আগে ২০১৩ ও ২০১৪ সালের হালনাগাদে ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন নতুন ভোটার পাওয়া গেছে। এর মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন আর নারী ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন। এতে পুরুষ ভোটার ৫৬ শতাংশ ও নারী ভোটার ৪৪ শতাংশ ছিল। পুরুষ-নারীর অনুপাতের ব্যবধান ছিল ১২ শতাংশ।
বর্তমানে বিদ্যমান ভোটার তালিকায় যে ৯ কোটি ৬২ লাখ ভোটার রয়েছে সেখানে পুরুষ ৫০ দশমিক ৩৭ শতাংশ ও নারী ৪৯ দশমিক ৬৩ শতাংশ।
নারী পুরুষের অসমতা প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেন হালনাগাদের চূড়ান্ত তালিকায় নারী-পুরুষের এ তারতম্য কমে আসবে। খসড়া ও বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জনের নাম বাদ যওয়ার পর যে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে তাতে নারী-পুরুষের সংখ্যা প্রায় সমান-সমান হবে।
খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি ও সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারি। ২২ জানুয়ারির মধ্যে এসব দাবি-আবেদন নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালাউদ্দীন, পরিচালক সৈয়দ আবু মুসা উপস্থিত ছিলেন।
/ইএইচএস/এমএনএইচ/