মতিঝিলে ইয়াবাসহ দু’জন গ্রেফতার

রাজধানীর মতিঝিল এলাকা থেকে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মতিঝিলের আরামবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, মুকুল বেপারী (৪৫) ও রত্না বেগম (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৫৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম রেজাউল হক বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ও আশপাশ এলাকায় সরবরাহ করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।