রাজধানীর বংশাল থেকে ১২ হাজার ইয়াবাসহ এরশাদ আলম শান্ত (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
শুক্রবার (১২ মার্চ) বংশাল থানার নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি জোনাল টিম।
ডিএমপি গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত সে। কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন জায়গায় সরবরাহ করতো গ্রেফতারকৃত শান্ত। সতার বিরুদ্ধে বংশাল থানায় মামলা হয়েছে।