হরতালের প্রভাব নেই রাজধানীতে

হেফাজতে ইসলামের হরতালের তেমন কোনও প্রভাব পড়েনি রাজধানীতে। রবিবার (২৮ মার্চ) সকাল থেকে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, শাহবাগ এলাকা ঘুরে স্বাভাবিক অবস্থা লক্ষ করা গেছে। যান চলাচল করছে অন্যদিনের মতোই। হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজধানীতে চলছে গণপরিবহনতবে রাজধানীর পল্টনসহ দুই-একটি জায়গায় হরতালের সমর্থনে মিছিল করে হেফাজতের নেতাকর্মীরা।

এদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে তারা।

হরতালের মধ্যে চলছে গণপরিবহনওয়ারী জোনের পুলিশ কমিশনার শাহ ইফতেখারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হরতালকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা চাই না কোনও ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হোক, রাস্তাঘাট কিংবা যান চলাচল কথাও বন্ধ থাকুক। মানুষ ও যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।’

হরতালের মধ্যে চলছে গণপরিবহনর‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হরতালকে কেন্দ্র করে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনও অপপ্রচার কেউ যেন চালাতে না পারে সে ব্যাপারে সাইবার মনিটরিং জোরদার রয়েছে। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ছবি: সাজ্জাদ হোসেন ও রিয়াদ তালুকদার