সাভারের আমিনবাজার থেকে আনুমানিক ৯০ লাখ টাকার মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানাধীন এলাকার আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮৮০ গ্রাম হিরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মোহাম্মদ নবাব (২৮) ও নাহিদ ইসলাম (২৯)।
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ট্রাকে পচনশীল পণ্য পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হিরোইন রাজধানীসহ বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।