মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে থেকে মানবপাচারকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার র‌্যাব-১০। এসময় ছয় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ মে) সকালে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

উদ্ধার করা মোবাইল ও টাকা

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ মে রাতে) যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১০। এসময় ৬ ভিকটিমসহ মানবপাচার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো, মিশু (৩৮),  মোহন মিয়া (২০), সুজন মিয়া (২৭) ও  রিয়াজ (২২)। তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরেই সংঘবদ্ধভাবে ও প্রতারণা করে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে।