রাজধানীর শ্যামপুর এলাকা থেকে টুম্পা আক্তার (২৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। ওই মাদক ব্যবসায়ী ‘ইয়াবা টুম্পা’ নামে বেশি পরিচিত। তার কাছ থেকে ৫৮৬০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ মে) দুপুরে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে রাতে শ্যামপুরের জুরাইন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ টুম্পাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বেশ কিছুদিন ধরে শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করেছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।