সরকারের দুই সংস্থায় নতুন চেয়ারম্যান

সরকার ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪’ অনুযায়ী, নিখিল কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা -১৩ (২) অনুযায়ী, বেগম আখতার জাহানকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। 

মঙ্গলবার (৬ জুলাই) এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমানের সই করা আদেশে বলা হয়, ‘অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরকারের সচিব পদমর্যাদা ও আর্থিক সুবিধাসহ তারা এই নিয়োগ পেয়েছেন।’

‘তারা উভয়েই যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই নিয়োগ আদেশ পেয়েছেন। যা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়েছে।’